১৩ আষাঢ়, ১৪৩৩ - ২৭ জুন, ২০২৬ - 27 June, 2026

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড: বসত ঘরসহ পুড়ে গেছে গবাদিপশু

372
2025-08-01 02:40:42

news-picture

আঞ্চলিক প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ৬টি বসত ঘর, আসবাবপত্র ধানচাল ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন । ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও আগুন ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছেন।

ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়