২৫ মাঘ, ১৪৩২ - ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ - 07 February, 2026

বদরগঞ্জে ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে গ্রেফতার ১

2 weeks ago
65


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে ডেভিল হান্ট ফেজ-টু অভিযান এজাজুল হক (ওরফে) রেজা (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুস্তমাবাদ ফকিরপাড়া এলাকার নিজ বাড়ি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজা ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে এজাজুল হক ওরফে (রেজা) কে গ্রেফতার করা হয়। রেজা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার, ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth