২০ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বরসতী পূজা পালিত

1 month ago
165


নিজস্ব প্রতিনিধি:

বিদ্যার দেবী স্বরসতী পূজা উপলক্ষে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়  ও কলেজে গত শুক্রবার  বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রী, সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অঞ্জলি প্রদান, দুপুর ১১.৩০মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছা. জাহানারা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেলাল হোসেন, সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানীর পুত্র ও রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক রবি সোমানী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সেলিম, বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজের বাংলার শিক্ষক অর্পিতা নাগ পিংকিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পড়ালেখা করে জ্ঞান অর্জন করে দেশ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth