২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

রংপুর সদরের মমিনপুর ও চন্দনপাটে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা অভিযোগ

9 hours ago
32


স্টাফ রিপোর্টার:

রংপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানের ওপর হামলাসহ বাড়ি ভাংচুর এবং চন্দনপাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়াকে  মারধোর করেছে জামায়াতের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির।

নির্বাচন পরিচালনা কমিটি ও স্থানীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে রংপুর সদর উপজেলার  মমিনপুর ইউনিয়নের ১ থেকে ৩ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর মিছিল থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মতিয়ার রহমান প্রামানিকের উপর হামলা করে। পরে তার  বসতবাড়িতে হামলা করে  হুমকি দিয়ে যায় জামাতের নেতা কর্মীরা।

মঙ্গলবার সকালে চন্দনপাট ইউনিয়নের মাঠেরহাট এলাকায় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়ার ওপর হামলার করে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও  এলাকাবাসী তীব্র প্রতিরোধ গড়ে তুললে  জামাতের নেতাকর্মীরা পালিয়ে যায়। এই ঘটনা ঘিরে ওই এলাকায়  চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু অভিযোগ করে বলেন, জামাত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আমাদের  কর্মী সমর্থকদের উপর হামলা করছে। বাড়িঘর পর্যন্ত হামলা করেছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth