২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

শেষ গণসংযোগ ও পথসভায় মানুষের পাশে থাকার অঙ্গীকার, এ টি এম গোলাম মোস্তফা বাবুর

9 hours ago
165


নিজস্ব প্রতিবেদক:

রংপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবু হাতপাখা প্রতীকের শেষ দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার দিনব্যাপী গঙ্গাচড়া উপজেলা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পথসভায় ও গণসংযোগে তিনি অংশগ্রহণ করেন। পথসভাগুলোতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে তার বক্তব্য শোনেন।

পথসভায় এ টি এম গোলাম মোস্তফা বাবু বলেন, আমরা দেশের কল্যাণ ও জনগণের সেবা সর্বাগ্রে রাখব। নির্বাচিত হলে রংপুর-১ আসনের প্রতিটি এলাকার মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি রংপুর-১ আসনের  জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করব। ঈমান ও ন্যায়ের ভিত্তিতে আমরা উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারব।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারী ইউনুছ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ইসলামী যুব আন্দোলন সেক্রেটারী শরিফুল ইসলাম,

ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি এমদাদুল্লাহ, ইসলামী যুব আন্দোলন গঙ্গাচড়া উপজেলা সহসভাপতি মাওলানা আবু সায়েম, সেক্রেটারী আবুল হাসান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি আব্দুর রহিমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের গঙ্গাচড়া উপজেলা ও রংপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth