১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

1 hour ago
16


বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মমিনা বেগম(৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোল গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। মঙ্গলবার(৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আউলিয়াগঞ্জ রেল স্টেশনের অদূরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দোলনচাাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। এ রিপোর্ট লেখার সময় বেলা ২টা ৩০মিনিটে রংপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আপাততঃ নিহত ওই নারীর শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত করা হচ্ছে। এরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে এলাকার লোকজন ও পারিবারের সদস্যরা জানিয়েছেন, মমিনা বেগম মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে এদিন সকালে তিনি গরুর ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়িতে খবর আসে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth