৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

ঈদ উপলক্ষে পাঁচ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

1 hour ago
11


আব্দুর রহিম, রংপুর সদর:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রংপুর সদর উপজেলার, পাঁচটি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। সকাল হতে পাঁচটি ইউনিয়ন পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাঁচ ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম ৷ ইউএনও মো: সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই সরকার এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। ভিজিএফের চাল পেয়ে খুশি অনেক পরিবার ৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth