৩০ বৈশাখ, ১৪৩৩ - ১৩ মে, ২০২৬ - 13 May, 2026

গোবিন্দগঞ্জে প্রবাসী কর্মী হিসাবে মালয়েশিয়ায় না পাঠিয়ে ভিসা বাতিলের অভিযোগ:টাকা ফেরত চাওয়ায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন

1
2026-05-10 17:42:56

news-picture

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:                          

প্রবাসীকর্মী হিসাবে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ৪ লাখ ৫০ হাজার টাকা নিলেও মালয়েশিয়ায় না পাঠিয়ে সুকৌশলে ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৭ মে বৃহস্পতিবার গাইবান্ধায় গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতে ছকিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র ইব্রাহীম বেপারী,তার ছেলে মোত্তাসীম বেপারী,দুখু বেপারী ও স্ত্রী মোজেদা বেগমকে আসামী করা হয়।

অভিযোগে বলা হয় উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের শহজাহান সরকারের স্ত্রী ছকিনা বেগমের নিকট থেকে তার ছেলে রানা সরকারকে প্রবাসী কর্মী হিসাবে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় পাঠাতে ২০২৩ সালের ২০ জানুয়ারি ৪ লাখ ৫০ হাজার টাকা নেয় ইব্রাহীম বেপারী। ইব্রাহীম বেপারী বলেন তার ছেলে দুখু বেপারী মালয়েশিয়ায় থাকে তার মাধ্যমে রানার ভাগ্যের পরিবর্তন ঘটবে। পরে রানাকে দুখু মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ গ্রহন করে। অসামীগণ রানাকে মালয়েশিযা না পাঠিয়ে সুকৌসলে তার ইসুকৃত ভিসা বাতিল করে দেয়। এরপর ইব্রাহীম বাড়ীতে স্বাক্ষীর উপস্থিতিতে ঘরোয়া বৈঠকে তার কাছ থেকে উক্ত টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সব ঘটনায় তার স্ত্রী ও অপর ছেলে সহযোগীতা করে বলে অভিযোগে বলা হয়

সর্বশেষ

জনপ্রিয়