৩০ বৈশাখ, ১৪৩৩ - ১৩ মে, ২০২৬ - 13 May, 2026

বিরলে উদ্ধার হওয়া কার্তুজ জাতীয় দ্রব্য ধ্বংস

2
2026-05-12 16:48:16

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে খননের সময় পুকুর হতে পরিত্যাক্ত একটি কার্তুজ জাতীয় দ্রব্য উদ্ধারের ১১ দিন পর পুলিশী হেফাজত হতে দ্রব্যটি সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ধ্বংস করা হয়েছে।

গত ০১ মে ২০২৬ শুক্রবার বিরলের পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা (সিয়পুর) গ্রামে মৃত আব্দুল হক এর ছেলে মহসিন আলী এর পুকুর খননকালে পুরাতন ও মরিচা ধরা একটি কার্তুজ জাতীয় দ্রব্য উদ্ধার করা হলে পুলিশের বিশেষ তত্ত্বাবধানে হেফাজতে রাখার পর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোন ধরনের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে কার্তুজ জাতীয় বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য রংপুর সেনানিবাসের সদর দপ্তর এর ৬৬ পদাতিক  ডিভিশনের একটি দল বিরলের সাকইরডাঙ্গা পূণর্ভবা নদীর পাড়ে এসে ১২ মে মঙ্গলবার দুপুরে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে দ্রব্যটি ধ্বংস করেছেন বলে স্থানীয় প্রত্যক্ষ দর্শীরা জানান। কার্তুজ জাতীয় দ্রব্যটির দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি ও বেড় ৬.৫ ইঞ্চি বলে আনুমানিক ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়