৩০ ভাদ্র, ১৪৩৩ - ১৫ সেপ্টেম্বর, ২০২৬ - 15 September, 2026

ডিমলায় বিজিবি'র অভিযানে মাদকসহ দুই যুবক আটক

114
2026-05-12 16:51:06

news-picture

হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের অভিযানে মাদকসহ দুই যুবক আটক হয়েছেন। গত সোমবার  (১১ মে) গভীর রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ঘাটেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মনির হোসেন (২৭), পিতা হায়াত আলী এবং কামরুল ইসলাম (২৪), পিতা জহির উদ্দিন। উভয়ের বাড়ি পশ্চিম ছাতনাই ঘাটেরপাড় এলাকায়। আটককালে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা (রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি) এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছে মাদক পাওয়া যায়। পরে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তারা একাধিকবার মাদকসহ আটক হয়েছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে বিজিবির তৎপরতাকে স্বাগত জানিয়ে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়