২৭ শ্রাবণ, ১৪৩৩ - ১২ আগস্ট, ২০২৬ - 12 August, 2026

বীরগঞ্জে সাড়ে ৬ কেজি ওজনের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ২

123
2026-05-12 16:52:46

news-picture

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে সাড়ে ৬কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পাচারের উদ্দেশ্যে মজুত রাখা সাড়ে ৬ কেজি ওজনের একটি মূল্যবান প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তিটি মজুদ রাখা হয়েছিল এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৩।

আটককৃতরা হলেন উপজেলার ধলগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রউফ (৬২) এবং ডগরাই খাটিয়াদিঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গনি মিয়া (৫৪)।

এ ঘটনায় র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধীনে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আউলিয়া বাজারে অভিযান পরিচালনা করে। ওই বাজারের জনৈক আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানের ভেতর তল্লাশি চালিয়ে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

জব্দকৃত মূর্তিটির দৈর্ঘ্য ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি এবং ওজন ৬ কেজি ৫০০ গ্রাম। মূর্তির দুই পাশে ছোট দুটি মূর্তি ও কারুকার্য খচিত নকশা রয়েছে। এছাড়া আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানায়, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এটি প্রাচীন প্রত্নসম্পদ কি না তা নিশ্চিত হতে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করার প্রক্রিয়া চলছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়