২৭ শ্রাবণ, ১৪৩৩ - ১২ আগস্ট, ২০২৬ - 12 August, 2026

পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

116
2026-05-12 16:58:46

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্তমান সরকারের মিশন ও ভীষণ মশিন ও বাস্তবায়নের লক্ষে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে সুধীজনে'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারে সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন  ঠাকুরগাঁও-৩ জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, উপজেলা সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,উপজেলা জামায়াত আমীর বাবুল আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক হাফিজুল রহমান, সেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান সহ আরো অনেক।  এসময় উপজেলা পরিষদের দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়