১৩ আষাঢ়, ১৪৩৩ - ২৭ জুন, ২০২৬ - 27 June, 2026

রাণীশংকৈলে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

112
2026-05-12 19:39:55

news-picture

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বে-সরকারী উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ এর উপজেলা সিএসও 'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকল্পের কার্যালয়ে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।

সদস্য দিলরুবা খানম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিএসও সভাপতি মোবারক আলী।

বিএমজেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এতে আরও বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদের রাশেদুল আলম লিটন, রৌওশন আরা বেগম, সিএসও এর প্রচার সম্পাদক মো: সবুজ ইসলাম, ইউনিয়ন থেকে আগত মাহমুদা খাতুন প্রমুখ ।

সর্বশেষ

জনপ্রিয়