কিশোরগঞ্জে মাদক সেবনকারী ও ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক স্থান হতে এদেরকে কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িরা হল বাজেডুমরিয়া গ্রামের মৃত টেপু বমর্ণের ছেলে দিলীপ রায় (৩০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)। অন্যদিকে গ্রেফতারকৃত মাদক সেবনকারীরা হল, মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২), আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯) ও মৃত আবতাব আলীর ছেলে মনিকুল ইসলাম (২০)।
বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
থানা সূত্র জানায়, শনিবার দিবাগত গভীর রাতে খবর আসে কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া গ্রামে ক্যাসিনো জুয়াড়ি জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলারত অবস্থায় চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর গ্রাম হতে চার মাদকসেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ক্যাসিনো জুয়াড়িদের সাইবার সুরক্ষা আইনে ও মাদকসেবনকারীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক রোববার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের পৃথক মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।