২৬ কার্তিক, ১৪৩৩ - ১০ নভেম্বর, ২০২৬ - 10 November, 2026

গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

16
2026-11-10 18:30:10

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজনের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের একজন নেতা।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সেখানে গিয়ে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া সদরের

পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর সদরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন।

রংপুর জেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, শাহরিয়ার হৃদয় ও নাহিদ হোসেনের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, আটক ব্যক্তিরা স্থানীয় নন। তাই তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়