২৮ শ্রাবণ, ১৪৩৩ - ১৩ আগস্ট, ২০২৬ - 13 August, 2026

ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

155
2026-06-28 21:04:20

news-picture

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

রোববার বিকেলে উপজেলার মদন মোড় এলাকায় চোরাকারবারি হিসেবে অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তাঁর গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

 পুলিশের দাবি, জব্দ করা চালগুলো বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চালের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়