১৪ আষাঢ়, ১৪৩৩ - ২৮ জুন, ২০২৬ - 28 June, 2026

পীরগঞ্জে কার্পের সঙ্গে মিশ্র মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

14
2026-06-28 21:07:24

news-picture

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে কার্প জাতীয় মাছের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে মৎস্য অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী প্রধান কৃষিবিদ আবু মোঃ আসাদুজ্জামান লাবলু মূল প্রশিক্ষক ছিলেন। পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল কবীর এ সময় উপস্থিত ছিলেন। এ  প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কার্পজাতীয় মাছের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষের আধুনিক প্রযুক্তি, পুকুর ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কার্পের সঙ্গে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ করলে একই পুকুরে কম খরচ অধিক মাছ উৎপাদন নিশ্চিত করা সম্ভব।

  

সর্বশেষ

জনপ্রিয়