২৫ শ্রাবণ, ১৪৩৩ - ১০ আগস্ট, ২০২৬ - 10 August, 2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ৮জন বৃত্তি পাওয়ায় :কাটলা হলি চাইল্ড স্কুলে উৎসবের বন্যা

136
2026-07-13 17:17:08

news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা কাটলা ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাটলা হলিচাইল্ড স্কুল থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮ মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের সাফলে ঐ স্কুলে এখন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, বিরামপুর শহর এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত সংখ্যক শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পায়। কিন্তু বিরামপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাটলা এলাকায় মানসম্মত কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ঐ এলাকার শিক্ষার্থীদের আগ্রহ থাকা সত্বেও তারা বঞ্চিত হয়ে আসছিল। এমএ পাশ করার পর মো. সায়েদ আলী সরকার চাকুরী না খুঁজে এলাকার শিশুদের জন্য ২০০১ সালে গড়ে তোলেন কাটলা হলি চাউল্ড স্কুল। তার এই উদ্যোগ এলাকায় শিক্ষা ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে আত্মপ্রকাশ করে। সেখানে মানসম্মত পাঠদানের ফলে দিনে দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট স্কুলটি ভরসার বিদ্যাপীঠ হিসেবে পরিগনিত হতে শুরু করে। প্রতিবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফলের কারণে এখন স্কুলটি ঈর্ষনীয় উচ্চতায় পৌঁছেছে।

এবার ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কাটলা হলি চাইল্ড স্কুল থেকে ৮ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের সাফল্যে ঐ স্কুলে এখন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ এখন আনন্দে আপ্লুত হয়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ট্যালেন্টপুলে মোঃ আলমাস, সাধারণ গ্রেডে মালিহা আলম খুশি, রুবাইয়া আহমেদ সেজদা, মেফতাহুন জান্নাত মালিহা, স্নেহা তাবাসসুম রুহি, জাসিয়াতুন মুন, তাহমিদ হাসান এবং মুশফিকুর বিন তুরান শেখ।

কাটলা হলিচাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সায়েদ আলী সরকার বলেন, এই স্কুলে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণের আন্তরিকতার সাথে পাঠদান, শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আগ্রহ, অভিভাবকগণের সচেতনতা মিলে সকলেও প্রচেষ্ঠায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনে সক্ষম হচ্ছে। এধারা অব্যাহত থাকলে আগামীতে আরো ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।  

সর্বশেষ

জনপ্রিয়