১৫ ভাদ্র, ১৪৩৩ - ৩০ আগস্ট, ২০২৬ - 30 August, 2026

রাজিবপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

117
2026-07-15 19:32:16

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে আব্দুল মোতালেব (৬৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি জালচিরা বাঁধ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মোতালেব ওই এলাকার মৃত কেতু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব রাতে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির অদূরে অন্ধকার রাস্তায় হাঁটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমদিকে তিনি বিষয়টি বুঝতে না পেরে স্বাভাবিকভাবেই বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর শরীরে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়