২৬ কার্তিক, ১৪৩৩ - ১০ নভেম্বর, ২০২৬ - 10 November, 2026

নাগেশ্বরীতে বয়:সন্ধিকালীন সচেতনতা ও আত্ম উন্নয়নমুলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

16
2026-11-10 18:28:33

news-picture

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

নাগেশ্বরীতে বয়:সন্ধিকালীন সচেতনতা ও আত্ম উন্নয়নমুলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলা প্রশাসন স্কুল মাঠে উপেজলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপুর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপুর্ণা দেবনাথ, উপজেলা বিএনপি আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল বর্মন, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন প্রত্যেক শিক্ষার্থীর বয়ঃ সন্ধিকালে শারীরিক, মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা, আত্মসম্মান, আত্মত্মবিশ্বাস বৃদ্ধি, লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা, পড়াশোনায় মনোযোগ, ক্যারিয়ার ভাবনা, সুস্থ সম্পর্ক, দায়িত্বশীল আচরণ, সুস্থ জীবনধারা ও ইতিবাচক অভ্যাস গঠন জরুরী।

সর্বশেষ

জনপ্রিয়