২৬ কার্তিক, ১৪৩৩ - ১০ নভেম্বর, ২০২৬ - 10 November, 2026

ফুলবাড়ী মানবাধিকার আলোচনা সভা

28
2026-11-10 18:31:55

news-picture

আঞ্চলিক প্রতিনিধি :  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের আওতায় ইউনিয়ন সিএসও (CSO) কমিটি গঠন বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মানবাধিকার সুরক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

BMZ ও NETZ Bangladesh-এর আর্থিক সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর বাস্তবায়নে পরিচালিত অহিংসা প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে ইউনিয়ন সিএসও কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

উক্ত আলোচনা সভায় ফুলবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের প্রকল্প ম্যানেজার জনাব মোঃ সোহেল রানা খন্দকার, এরিয়া কো-অর্ডিনেটর মোছাঃ সুলতানা নাজনীন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর জনাব শশী ভূষণ সরকার। সভায় অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ আলী।

আলোচনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং ইউনিয়ন সিএসও কমিটির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়