২১ বৈশাখ, ১৪৩৩ - ০৪ মে, ২০২৬ - 04 May, 2026

বাংলাদেশের আরিফিন শুভ বলিউডের জ্যাজ সিটি’র শুটিংয়ে

আমাদের প্রতিদিন
920
2024-11-10 03:33:39

news-picture

আমাদের ডেস্কঃ

জুবিলিসিরিজের সহ-স্রষ্টা সৌমিক সেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন। সনি লিভের এই সিরিজের নামজ্যাজ সিটি

গত সাত দিন ধরে সিরিজটির শুটিং চলছে। এরইমধ্যে কলকাতা অংশের শুটে যোগ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুবিলি পর নতুন এই সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন। যেমন, আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনীকে। এছাড়াও রয়েছে টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজটির শুটিং চলবে।

সিরিজের গল্প প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে কলকাতার জন্য চমক, শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব। ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটেক্লাব সংস্কৃতি সুবাদে পাশ্চাত্য গানের রমরমা। আবহ একুশ শতকে কী করে ফিরিয়ে আনা সম্ভব? সেই অসম্ভব সম্ভব করতে চলেছেন পরিচালক সৌমিক সেন। তিনি সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন।

ইংরাজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

বর্তমানে আরিফিন শুভর মুক্তির অপেক্ষায় আছেনূর’, ‘নীলচক্রঠিকানা বাংলাদেশসিনেমা।

সর্বশেষ

জনপ্রিয়