পীরগঞ্জে ‘গুড ড্যাডিথ ক্যাম্পেইন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সন্তানের সঠিক লালন-পালন ও মানসিক বিকাশে বাবার ভূমিকা সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী ‘গুড ড্যাডিথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি'র আয়োজনে ভাদুয়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রোগ্রাম হয়।
এসময় বক্তব্য দেন সৈয়দপুর ইউনিয়ন চেয়াম্যান বিবেকানন্দ রায় নিমাই,গুড নেইবারস পীরগঞ্জ সিডিপি'র ম্যানাজার বিধান মন্ডল, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউল ইসলাম, গুডনেইবারস সিডিসি সহ সভাপতি রনজিৎ কুমার রায়, সিডিপিথর প্রোগ্রাম ম্যানাজার শান্ত চিরান, শিশু পরিষদের সভাপতি পূজা রাণী রায়,শিশুকণ্যা লাবনি রানী রায়।
সভায় প্রায় দুই শতাধিক বাবা ও কন্যাগণসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ বাবাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।