১৪ আষাঢ়, ১৪৩৩ - ২৮ জুন, ২০২৬ - 28 June, 2026

বেরোবিতে বেসিক দাবা ওয়ার্কশপ অনুষ্ঠিত

11
2026-06-28 21:11:43

news-picture

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দাবা খেলার মৌলিক বিষয় নিয়ে একটি বেসিক দাবা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বেরোবি দাবা ক্লাবের উদ্যোগে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. তৌহিদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিভাগীয় দাবা ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোস্তফা।

এসময় সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী বলেন, “বেরোবি দাবা ক্লাবের যাত্রা শুভ হোক। দাবা আমার খুব পছন্দের একটি খেলা। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, ধৈর্য ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশ ঘটবে বলে আমি আশা করি।”

প্রভাষক মো. তৌহিদুল ইসলাম বলেন, “দাবা একটি মনস্তাত্ত্বিক লড়াই। এই খেলায় জয়ী হতে হলে ধৈর্য, পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত দাবা চর্চা তাদের ব্যক্তিগত ও একাডেমিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের দাবার বোর্ড সাজানো, ঘুঁটির চলন, বিশেষ চাল, মৌলিক কৌশল এবং খেলার প্রাথমিক নিয়ম সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়