১৪ আষাঢ়, ১৪৩৩ - ২৮ জুন, ২০২৬ - 28 June, 2026

কুড়িগ্রামে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের দায়িত্বে গাফিলতি,শিশুরা ভিটামিন এ ক্যাপসুলে বঞ্চিত

9
2026-06-28 21:08:37

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর সপপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিক নানা অনিয়ম ও স্বাস্থ্য কর্মীর গাফিলতিতে ভরপুর।সরকারের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী রবিবার (২৮ জুন) সারাদেশের চলছে ভিটামিন এ ক্যাম্পেইন দিবস।কিন্তু কুড়িগ্রাম সদরের সপপাড়া ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছেফা খাতুন দুপুর ১:৩০ মিনিটে ক্লিনিক বন্ধ করে চলে যায়।এতে করে ৫০ -৬০ জন শিশু ও অভিভাবকদের ভিটামিন এ ক্যাপসুল ও স্বাস্থ্যসেবা নিতে আসা দাঁড়িয়ে থাকতে দেখা যায় মধ্যকুমরপুর সপপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে।

এসময় শিশুদের অভিভাবক কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্য কর্মীদের নানান অনিয়মের চিএ  সাংবাদিকের সামনে তুলে ধরেন।এসময় শিশুদের অভিভাবক আতাউর রহমান বলেন আমি বাচ্চা নিয়ে দীর্ঘ ১ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি ক্লিনিক বন্ধ কোন স্বাস্থ্য কর্মী নেই।

সপপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা সেবা নিতে আসা শিশুর অভিভাবক খাইরুল ইসলাম বলেন  সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। কিন্তু এই সপপাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি আছেফা খাতুন সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে মনগড়া মত আসে ও চলে যায়। এতে করে আমাদের বাচ্চারা ভিটামিন এ ক্যাপসুল থেকে বঞ্চিত হচ্ছেন।

এবিষয়ে কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস জানান মাঠ পর্যায়ের কোন স্বাস্থ্য কর্মী যদি তাঁর দায়িত্বে গাফিলতির কারনে শিশুরা ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ পড়ে এবিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সর্বশেষ

জনপ্রিয়