হারাগাছের ঐশী প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রংপুরের হারাগাছ পৌর শহরের হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মাঈশা নেহের নিগার ঐশী। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে সে।
ঐশীর অভিভাবকরা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে পেরেছে। আগামী দিনেও ঐশী যেন তার মেধার আলো দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন। হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মণ্ডলীও ঐশীসহ বৃত্তিপ্রাপ্ত চারজনের এই কৃতিত্বে গর্বিত।
ঐশীর মাহমুদ হাসান ডন জানান, তার মেয়ে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মেয়ের সাফল্যের ধারাবাহিকতা এর আগেও ছিল। ২০২৪ সালে চতুর্থ শ্রেণিতে বেসরকারিভাবে বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছিল। তার মেয়ে মেধাবী এবং পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। মেয়ের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছিন তিনি।
মেধাবী ঐশী হারাগাছ পৌর শহরের রংপুরের হারাগাছ পৌর মহরের দালালহাট সাবানটারী এলাকার হারাগাছ ডিগ্রি কলেলের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক আবুল মকদুমের নাতীনি এবং এ.এইচ.এম মাহমুদ হাসান ডন ও মরিয়ম পারভীন দম্পতির একমাত্র মেয়ে।