২৫ শ্রাবণ, ১৪৩৩ - ১০ আগস্ট, ২০২৬ - 10 August, 2026

পীরগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যা বিষয়ে সচেতনতা মূলক সভা

141
2026-07-13 17:15:58

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, শিশুশ্রম, আত্মহত্যা বিষয়ে  সচেতনতা মূলক আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে হাজীপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এই সচেতনতা মূলক সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান,  পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

আলোচনা শেষে উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান ব্যক্তি উদ্যোগে দুইশত ফলজ ও বনজ গাছের চারা জেলা প্রশাসক বিতরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়