২৫ ভাদ্র, ১৪৩৩ - ০৯ সেপ্টেম্বর, ২০২৬ - 09 September, 2026

গঙ্গাচড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

274
2026-08-13 22:34:22

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা,

বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর, মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গঠনে নতুন প্রজন্মকে সুশিক্ষার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়