২৯ শ্রাবণ, ১৪৩৩ - ১৪ আগস্ট, ২০২৬ - 14 August, 2026

গঙ্গাচড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

108
2026-08-13 22:50:49

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম বর্ষপূর্তি ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার রাতে গঙ্গাচড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

গঙ্গাচড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সাজু আহমেদ লালের সভাপতিত্বে এবং দৈনিক করতোয়ার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি রুহুল ইসলাম রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, নিউজ২৪-এর উপজেলা প্রতিনিধি সুজন আহম্মেদ, খোলা কাগজের নির্মল রায়, চ্যানেল এস-এর শফিকুজ্জামান সোহেল, মুক্ত খবরের মাসুদুর রহমান শিমু, সকালের সময়ের মোস্তাকিন আলম নয়ন ও এদিনের প্রতিনিধি শাহাজালাল শ্রাবণ প্রমুখ।

সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পাঁচ দশকের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে পত্রিকাটির অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ সময় ধরে পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক করতোয়া দেশের সংবাদপত্র জগতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

পরে অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন করেন। এ সময় গঙ্গাচড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়