৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

নিতাইয়ে ২০০ শিক্ষার্থীর মুখে হাসি, পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ

41
2026-11-17 16:12:08

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিতাই কাছারী বাজারসংলগ্ন মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, বিএনপির সেক্রেটারি একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম ও প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ।

এছাড়া দোস্ত এই বাংলাদেশ সোসাইটির নেদারল্যান্ডস প্রতিনিধি এবং স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিন মুশরুতপানিয়ালপুকুর স্কুলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে স্থানীয়দের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়