৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

নিতাইয়ে ১৫০ শিক্ষার্থীকে নিয়ে মাদকবিরোধী সমাবেশ

40
2026-11-17 16:12:40

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রায় ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, বিএনপির সেক্রেটারি একেএম তাজুল ইসলাম ডালিম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখসহ অন্যান্য অতিথিরা।

সর্বশেষ

জনপ্রিয়