৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ক্যাম্পেইন

39
2026-11-17 16:15:16

news-picture

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে  স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের  বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের এর আয়োজনে পীরগঞ্জ সিডিপি'তে দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পেইন হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর শিশু ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস কে সাদেক আলী রোগীদের পরামর্শ প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই,পীরগঞ্জ সিডিপিথর ম্যানেজার বিধান মন্ডল, সংস্থার মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফাহাদ, হেলথ অফিসার লক্ষীকান্ত রায় সহ আরো অনেকে।

শুধু স্বাস্থ্য ক্যাম্পেইন নয়, ক্যাম্পেইনে সেবাগ্রহীতাদের মাঝে স্বল্প মূল্যে ওষুধ, পুষ্টিকর খাদ্য ও হাইজিনপণ্য প্রদান করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়