১৭ বছর পর বদলী হয়ে ৭ মাসের মাথায় আবারও কিশোরগঞ্জ ইউএনও অফিসে পেশকার আইয়ুব
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের সাবেক সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) আইয়ুব আলী ওই উপজেলায় একইপদে একটানা সতের বছর চাকরির পর বদলি হলেও মাত্র সাত মাসের মাথায় আবারও কিশোরগঞ্জেই বদলি হ্ওয়ায় তোলপাড় চলছে। সরকারি চাকরি বিধিবামালা অনুযায়ী তার কাজ সরকারি যেকোন পাওনা আদায় সংক্রান্ত রুজুকৃত মামলা পরিচালনার কাজে ইউএনও কে সহযোগিতা দায়িত্ব থাকলেও তিনি বিগত দিনে ডিও বানিজ্য ও ঠিকাদারী সিন্ডিকেট গড়ে তুলে বিপুল বিত্তবৈভবের মালিক হওয়ার তথ্য উপাথ্য গোয়েন্দা সংস্থাগুলোর হাতে।
কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের নথিপত্র এবং গোয়েন্দা তথ্যানুযায়ী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের পুত্র আইয়ুব আলী সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগ দেন ২০০৯ সালে। বিগত সরকারের ১৭ বছর স্থাণীয় আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণিগোষ্ঠির মাধ্যমে হাতিয়ে ডিও ও ঠিকাদারি বাণিজ্যে সিন্ডিকেট গড়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। অন্তর্বতিকালীন সরকারের সময়েও খোলস বদলিয়ে ম্যানেজ মিশনের মাধ্যমে তার তৎপরতা অব্যাহত রাখেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইয়ুব আলীর সিন্ডিকেট চালানোর বিষয়গুলো গোয়েন্দা সংস্থার হাতে আসলে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যায়। সরকার গঠনের কয়েকদিনের মাথায় ৯ মার্চ ২০২৬ তারিখে তাকে বদলি করা হয় নীলফারামীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে,স্মারক নম্বর: ০৫.৪৭.৭৩০০.০০০.০১ ২.১৯.০০০৩.১৬.১২৫)। কিন্তু সাত মাসের মাথায় আবারও মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি বদলী হোসে একটানা সতের বছর থাকা কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গত ৩০ সেপ্টেম্বর (স্মারক নং- নম্বর-০৫.৪৭.৭৩০০.০০০.০১ ২.১৯.০০০৩.১৬.৪৫৪) । মাত্র সাত মাসের মাথায় আবারও পুরোনো স্টেশনে ফিরে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য মতে, উপজেলা নির্বাহী অফিসার অফিসের সার্টিফিকেট সহকারী পদটির শূল কাজ হলো সরকারি পাওনা দাবি আদায় আইন ১৯১৩ অনুসারে সরকারি যেকোন পাওনা আদায় সংক্রান্ত রুজুকৃত মামলাসমূহ পরিচালনার কাজে ইউএনও কে সহযোগিতা করা। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আসে সার্টিফিকের সহকারী সরকারি চাকরি বিধিমালা ভেঙ্গে আইয়ুব আলী কিশোরগঞ্জ ইউএনও অফিসে প্রায় দুই দশক একই পদে বহাল থাকেন। স্থানীয় হওয়ার সুবাধে তিনি তার সরকার নির্ধারিত কাজের পরিবর্তে গড়ে তুলেছিলেন ডিও বাণিজ্য, ঠিকাদারী সিন্ডিকেট। আওয়ামী আমলে এই সিন্ডিকেটটি সেই সময়কার সংরক্ষিত মহিলা আসনের এমপির টিআর, কাবিখা, কাবিটার কাজ ডিও লেটারের মাধ্যমে কিশোরগঞ্জে নিয়ে আসতেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কাজ না করে স্থাণীয় আওয়ামীলীগ ও এর অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও একটি চিহ্নিত পেশাজীবি সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করতেন। নিম্মমানের কাজ করে ঠিকাদার সিন্ডিকেটের কাছ থেকে ভাগবাটোয়ারা করতেন লাখ লাখ টাকা। বিল উত্তোলনে বিশেষ সুবিধা দিতেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম ছিলেন তার সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক।
প্রধান দুই সহযোগি ছিলেন জাতীয় পার্টির উপজেলা নেতা এবং জাতীয় পার্টির সাবেক এমপি শওকত চৌধুরী প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপস এবং ডিও লিতু নামে ভাইরাল লুথফর রহমান লুতু। লুতু শুধু কিশোরগঞ্জ নয় আইয়ুব আলীকে ব্যবহার করে আওয়ামীলীগ আমলেদেশের বিভিন্ন সংরক্ষিত মহিলা এমপির কাছ থেকে ডিওর মাধ্যমে টিআর কাবিখার কাজ বাগিয়ে আনতেন বলেও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে।
একই স্টেশনে একই পদে প্রায় ২ দশক চাকরি করা এবং মাত্র সাত মাসের ব্যবধানে আবারও সেই স্টেশনে ফিরে আসার ব্যাপারে পেশকার আইয়ুব আলী জানান, ‘ আমাকে কেন এতদিন একই উপজেলায় প্রশাসন রেখেছিলেন সেটা সেই সময়কার ডিসি সাহেবরাই জানেন। আমাকে সাতমাস আগে বদলি করা হয়েছিল সৈয়দপুর উপজেলায়। আবার আমাকে কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনই দিয়েছে। সেটা প্রশাসনই জানে। তার বিরুদ্ধে উঠা সরকারি কাজের বাইরে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ ব্যপারে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ‘ সরকারি কর্মচারীদের বদলির বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
ডিসি হুমায়ুন কবির জানান, ‘ সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোন সরকারি কর্মচারী একই পদে একই স্থানে ৩ বছরের বেশি সাধারণ নিয়মে থাকার সুযোগ নেই। আগের প্রশাসন কিভাবে তাকে অেনেক বছর রেখেছিলেন সেটা আমি জানি না। তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো আসলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখার ২০১৫ সালের ০৮ জুলাই তারিখের ১৯১ নম্বর পরিপত্র অনুসারে "একই পদে তিন বছরের অধিককাল যাবত নিয়োজিত কর্মচারীকে বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলী করতে হবে " মর্মে নির্দেশনা রয়েছে।