ফুলবাড়ীতে বিসিডিএসের র্যালি ও মানববন্ধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে সমিতির উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য প্রদান করেন, বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. শাহাদত হোসেন, উপজেলা কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও সদস্য রাজু আহাম্মেদ। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সামছুল হক (পলাশ), সহসভাপতি মো. ইলিয়াছ হোসেন, সদস্য জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।