৪ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৯ নভেম্বর, ২০২৬ - 19 November, 2026

ফুলবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার মাদক চোরাকারবারি

44
2026-11-18 20:16:15

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে ফুলসাগর থেকে ব্র্যাক মোড়গামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এনছার আলী বিএসসির পাশের বাঁশঝাড়ের সামনে থেকে তাকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার পুলিশ। তিনি উত্তর বিদ্যাবালিশ গ্রামের  ইসমাইল হোসেনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়