গাইবান্ধার চরাঞ্চলে দরিদ্র নারীদের মাঝে ভেড়া বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর,ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ১০টি চরে বসাবাসরত দরিদ্র ও অতিদরিদ্র ৩শ” পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল উন্নত জাতের ভেড়া বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বেরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান,বিশেষ অতিথি উপসহকারী প্রাণি সম্পাদ কর্মকর্তা মোস্তাাকিম,ফ্রেন্ডশিপ এএসডি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দিবাকর বিশ্বসসহ অন্যরা।
এই ভেড়া সহায়তার মাধ্যমে চরে বসবাস কারি পরিবার গুলোর আয়বর্ধনের সুযোগ সৃষ্টি,সম্পদ গঠন এবং দুর্যোগের সময় বিকল্প জীবিকার সক্ষমতা বড়বে বলে আশা করা হচ্ছে।