২৮ অগ্রহায়ণ, ১৪৩২ - ১২ ডিসেম্বর, ২০২৫ - 12 December, 2025

গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ৬নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
10 months ago
189


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার।

সোমবার এ উপলক্ষে স্থানীয় মোল্লামোড়ে পৌর আমীর শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক হাসান সাঈদ তালুকদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ,সাবেক সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মশিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জননেতা ডাঃ আব্দুর রহিম সরকার পৌরসভার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth