৩ চৈত্র, ১৪৩২ - ১৭ মার্চ, ২০২৬ - 17 March, 2026

কুড়িগ্রামের চিলমারী‌তে ছাত্রদের হত‌্যা চেষ্টা মামলয় সা‌বেক এম‌পি বিপ্লবসহ আসামি ২৫০

আমাদের প্রতিদিন
1 year ago
198


কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :

কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত ভুক্তভোগী সাহেব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এ মামলায় আজ  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাদী সাহেব আলী (১৯) উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে। গ্রেপ্তার তিনজন হলেন রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর-ই-এলাহী তুহিন (৪০), সাগর মিয়া (২৬) ও জাফিউল ইসলাম (৩২)। তারা সবাই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।

ওসি মুশাহেদ খান জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা বুধবার (১২/০২/২৫) নথিভুক্ত হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth