২ বৈশাখ, ১৪৩৩ - ১৫ এপ্রিল, ২০২৬ - 15 April, 2026

রাজারহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ও শতভাগ শিশুর জন্য জন্ম নিবন্ধন এবং বিবাহ রেজিস্টেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

11 months ago
298


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  

“আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে”- এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(২৪এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও শতভাগ শিশুর জন্য জন্ম নিবন্ধন এবং বিবাহ রেজিস্টেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আয়োজনে উপজেলার নাজিমখান ইউনিয়নের-নাজিমখান ফেডারেশন চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. রোস্তম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার গোলাম মোস্তফা, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের ফিল্ড ফেসিলিটেটর মোঃ নজরুল ইসলাম ও মোছা. বিবিজন খাতুন। এসময় উপস্থিত ছিলেন বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ৪০ জন কিশোরী ও নাজিমখান ফেডারেশনের যুব সংগঠনের সদস্যগণ। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ৪০ জন ঝুঁকিপূর্ণ শিশুকে পড়াশুনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth