৩ চৈত্র, ১৪৩২ - ১৭ মার্চ, ২০২৬ - 17 March, 2026

বীরগঞ্জে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

10 months ago
278


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতাল হতে জীবন রায় (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জীবন রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার ভৈরব রায়ের ছেলে এবং নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, সকলের অগোচরে রবিবার সকালে নিজ শয়ন কক্ষে ফাঁস দেয় জীবন রায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে পুলিশ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth