২৮ অগ্রহায়ণ, ১৪৩২ - ১২ ডিসেম্বর, ২০২৫ - 12 December, 2025

নবাবগঞ্জে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী

7 months ago
158


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০ টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

তল্লাশিতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা নবাবগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ, মটোরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় চালকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ নিরাপত্তা ব্যবস্থাকে সাধুবাদ জানালেও কেউ কেউ হঠাৎ তল্লাশিতে আতঙ্কিত হয়ে পড়েন।

সেনাবাহিনীর পক্ষ থেকে তল্লাশির  বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্থানীয় সূত্রে জানা যায় যে, সাম্প্রতিক সময়ে কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth