১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

নাগেশ্বরীতে ভূমি মেলার উদ্বোধন

9 months ago
313


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে  ভূমি মেলা ২০২৫  উদ্বোধন করা হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) বেলা ১১ টায় ভূমি  অফিস  কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অফিসের  হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ভূমি মেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এছাড়াও সার্ভেয়ার আব্দুল্লাহ  আল কাফি,  নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম,  সন্তোষপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাসুদ আলমসহ অন্যান্য  ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপকারভোগী জমির মালিকরা উপস্থিত ছিলেন।

 এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ভূমিসেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোনো প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং যে টাকা দিবেন তার রিসিভ গ্রহণ করবেন। সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth