২৬ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ৬ শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

9 hours ago
40


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল, গাছ কাটা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (৮ফেব্রুয়ারি ২০২৬) কিশোরগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভুক্তভোগী পরিবারের পক্ষে মমিনুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তফসীল বর্ণিত সিএস খতিয়ান নং-৪০৬, এস এ খতিয়ান নং-৪৯০, ৪৯১, যার দাগ নং-৩৫৭৬, ৫০৩, ৩৫৭৮, ৫০২, জমির পরিমাণ- ৬ একর ৭১ শতাংশ সম্পত্তি আমিসহ ওয়ারিশগণ ২ একর ৪০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল কওে আসছি। কিন্তু ভুলবসত বিএস রেকর্ডে আমাদেও প্রতিপক্ষ দবির উদ্দিন গংদেও নামে ২ একর ৪০ শতাংশ জমি বেশি রেকর্ড হয়। আমরা বিষয়টি জানতে পেওে নীলফামারী ল্যান্ডসার্ভে  ট্রাইবুনালে রেকর্ড সংশোধন ও একটি বাটোয়ারা মামলা করেছি। কিন্তু প্রতিপক্ষ উল্লেখিত জমি সহকারী কমিশনার (ভূমি) কিশোরগঞ্জ নীলফামারীকে এক তরফা কাগজপত্র দেখিয়ে জমি জবর দখল করার নির্দেশ নিয়েছে বলে তারা প্রচার করে। গত ৩ ফেব্রুয়ারি আওয়ামীলীগ নেতা শরিফুল ও দবির উদ্দিন গং দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জমি জোরপূর্বক দখল করেন। এসময় আমাদেও জমিতে লাগানো ৬০টি ইউক্লিপটাস ও ৬০০ টি কলার গাছ প্রতিপক্ষরা কর্তন কওে তছনছ করেছে। প্রতিপক্ষরা গাছ কর্তনসহ আলু, ভুট্টা,মরচি,পেয়াঁজ ক্ষেতের ফসল ও শীমের মাচাং নষ্ট কওে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন। তাদেও তান্ডবের প্রতিবাদ করতে গেলে নারীসহ পরিবারের সদস্যদেও মারধর কওে ৬৫ হাজার টাকা ও স্বর্ণেও চেইন কেড়ে নিয়েছে। এতে ৯ জন গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মলেনে আরও অভিযোগ করেন, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও ওয়ার্ড আওয়ামীলীগের পদধারী প্রভাবশালী নেতা। তারা গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন কওে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদেও জমি তাদেও দাবী কওে দখল কওে চাষ করেছে। প্রতিপক্ষ দবির উদ্দিন কেশবা ওয়ার্ডেও আওয়ামীলীগের সদস্য, শরিফুল ইসলাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তারা বিগত দিনে আওয়ামীলীগের প্রভাব বিস্তার কওে আমাদেও ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা এর আগেও করেছেন। আমাদেও বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠুতদন্ত ও দোষীদেও বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষেও আশু দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রায় ৪০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত দবির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, পৈত্রিক সূত্রে জমি গুলো আমাদের। কিন্তু তারা ২ বছর আগে জোরপূর্বক দখল কওে বাড়ী-ঘর, গাছ, বাগান করেছে। আমরা এসিল্যান্ডকে কাগজপত্র দেখাতে পারলেও তারা কোন কাগজ দেখাতে পারেনি। আমরা আমাদেও জমি উদ্ধার করেছি। আমাকে আওয়ামীলীগের কমিটিতে জোরপূর্বক নাম দিয়েছে। বিরোধপূর্ণ জমি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth