দিনাজপুর-৬ আসনে জামায়াতের শক্ত দুর্গে বিএনপির চোখ!
ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুর-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের শক্ত দুর্গে ভেঙ্গে দিতে চায় বিএনপি। গত ১৭ বছর আসনটি আওয়ামী লীগের দখলে ছিল, এবং তার আগে দীর্ঘ সময় জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘ তিন দশকের পর দিনাজপুর-৬ আসনে হেভিওয়েট প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ মার্কা অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল ইসলাম দারিপল্লা মার্কা এর আগে জামায়াতে ইসলামী জয় পেলেও এবার দিনাজপুর-৬ আসনের মধ্যে অন্তত শক্তিশালী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যদিও এই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীও রয়েছে, যা জামায়াতের ভোটে প্রভাব ফেলবে না বলে মনে করছে সাধারণ ভোটার। দিনাজপুর-৬ আসনে বিএনপি, নিজের দলের 'মধ্যে শক্ত' মোকাবিলা করতে হবে। শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে বাংলাদেশ জামায়াতের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও প্রচার, চরমোনাই পীরের ভক্তদের ভাব ও অবস্থান, নিজেদের দলীয় বিভক্তি বিএনপির কাঙ্ক্ষিত বিজয়ে বড় ধরনের বাধা তৈরি করতে পারে বলে স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকদের অভিমত। বিদ্রোহী'র মুখে প্রধান ২ প্রতিদ্বন্দ্বী-দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এ ছাড়া জামায়াতে ইসলামি মোঃ আনোয়ারুল ইসলাম শক্ত অবস্থানে রয়েছে। জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে তিন দশকের পর এ দৃর্গ ভেঙ্গে বেড়িয়ে আসতে চায় বিএনপি। এছাড়াও এ আসনে রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরে আলম ছিদ্দিক হাতপাখা, জাতীয় পার্টির রেজাউল হক লাঙ্গল, বাংলাদেশের সামাজতান্ত্রিক দলের আব্দুল হাকিম মই, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লহ ফুটবল ও স্বতন্ত্র প্রার্থী শাহনেওযাজ শুভ শাহ ঘোড়া। ভোটাররা বলছেন, বিএনপির একটি অংশের নেতাকর্মীর পক্ষে কাজ করছেন। এ আসনে ভোটের ফলাফলের নিয়ামক হয়ে উঠতে পারেন আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটাররা। তাদের ভোটে যে প্রার্থী পাবেন তারই পাল্লাই ভারী হবে। এই আসনে সাধারণ ভোটারগন বলছে" এখানে দাঁড়িপাল্লার সঙ্গে ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা করছে।র লক্ষ্য ও উদ্দেশ্য।’জনসভায় দিনাজপুরের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান।