২৬ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

কুড়িগ্রামের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার ছাএ জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান

8 hours ago
26


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের  প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসা।

যেখানে আধুনিক সুযোগ-সুবিধা সীমিত, যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং শিক্ষার্থীদের বড় একটি অংশ দরিদ্র ও বঞ্চিত পরিবারের সন্তান—ঠিক সেখান থেকেই উঠে আসছে জাতীয় পর্যায়ের সাফল্যের গল্প।

এবছর ঢাকায় জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত প্রায় ১ শত  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষাথী অংশগ্রহণ করেন। এরমধ্যে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাঠগিরাই দারুন নাজাত মাদ্রাসার শিক্ষাথী হাফেজ নুরনবী দেশব্যাপী প্রথম স্থান অধিকার অর্জন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষক,এলাকাবাসী ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষাথীদের কাছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শাহজালাল বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী সবার সম্মিলিত পরিশ্রমের ফসল।আমরা আমাদের শিক্ষাথীদেরকে যথাযথ নিয়মে লেখাপড়া করার চেষ্টা করি কিন্তু পারিপার্শ্বিক অবস্থানগত কারণে নানা সমস্যায় প্রতিষ্ঠানটি জর্জরিত।

 এছাড়া তিনি আরো  বলেন হাফেজ নুরনবী

বিগত মাসের জানুয়ারী মাসে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান

স্বর্ণপদক অর্জন করেন।

মাদ্রাসার মুতাওয়াল্লী ও পিসব-এর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবী বলেন,

“এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়; এটি চরকাঠগিরাই এলাকার জন্য এক বিরল সম্মান। এলাকাবাসীর ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।”

এ উপলক্ষে আজ রবিবার এলাকাবাসী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাফেজ মাওলানা নুরনবীকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।

 এতে এলাকাবাসী আনন্দ ও গর্বের সাথে অংশগ্রহণ করেন। তাঁদের মতে, এই সাফল্য চরাঞ্চলের নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষার প্রতি আরও আগ্রহী করবে।

অএ প্রতিষ্ঠানের হাফেজ মো:ফরিদুল ইসলাম জানান শিক্ষাথীদের পিছনে আমার  দীর্ঘ দিনের মেধা,পরিশ্রম ও অধ্যবসায় এর কারণে শিক্ষাথী হাফেজ নুরনবীর আজকের এই সাফল্য।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth