১৩ ফাল্গুন, ১৪৩২ - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ - 26 February, 2026

লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

6 hours ago
23


একরামুল হক একরাম,লালমনিরহাট:

লালমনিরহাটে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর একটি ভুট্টাক্ষেত থেকে হেলাল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি (হাজীর মোড়) এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হেলাল হোসেন পঞ্চগ্রামের মণ্ডলপাড়ার শহীদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, হেলাল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তবে স্থানীয় কয়েকজনের দাবি, তিনি বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গেও জড়িত ছিলেন। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে বিদ্যুতের কয়েকটি খুঁটির তার চুরির ঘটনা ঘটেছে বলেও এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে।

মোস্তফী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ তাজিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও তিনি ধারণা করছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, নিহতের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth