১ বৈশাখ, ১৪৩৩ - ১৫ এপ্রিল, ২০২৬ - 15 April, 2026

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে ৭৬ বেতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

1 month ago
130


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০২.৪৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিরলের ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সীমান্ত পিলার ৩২৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারা গ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ত্রিশ হাজার চারশত টাকা। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth