১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

গঙ্গাচড়ায় ঝুঁকিপূর্ণ শিশুদের পরিবারে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

4 hours ago
47


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ক্ষুধা, বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত সমাজ গঠন এবং স্কুল থেকে শিশু ঝরে পড়া রোধকল্পে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।

গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ–এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১৩০ জন ঝুঁকিপূর্ণ শিশুর পরিবারের মাঝে জনপ্রতি ৬,০০০ টাকা করে মোট ৭,৮০,০০০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ১,৬৯৫ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, “বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়, আর শিশুশ্রম একটি শিশুর ভবিষ্যৎ কেড়ে নেয়। এই সামাজিক ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হলে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি, শিশুশ্রমের আইনি দণ্ড, পারিবারিক সঞ্চয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিশু শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের স্কুলমুখী করার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় অফিসার আফতাবুজামান চয়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, এপি প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, ফারুক হোসেন, রাশেদুল আলম, এপলো দাস, ইশী বাড়ই, মনিকা রায়সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিশু ও যুব প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth