৩০ বৈশাখ, ১৪৩৩ - ১৩ মে, ২০২৬ - 13 May, 2026

লালমনিরহাটকে নান্দনিক শহরে রূপান্তর করা হবে, স্ট্রিট লাইট এর উদ্বোধন অনুষ্ঠানে: ত্রাণমন্ত্রী

5
2026-05-12 16:57:21

news-picture

খাজা রাশেদ,লালমনিরহাট:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “লালমনিরহাটকে স্মার্ট শহরে রূপান্তর ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে, জেলা শহরে আধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীর আদলে পর্যায়ক্রমে লালমনিরহাট কেও  একটি নান্দনিক শহরে রূপান্তরিত করা হবে।”

সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেল স্টেশন চত্বরে, আলোকসজ্জা উদ্বোধন অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন।

রংপুর বিভাগের ৯ (নয়) পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়,  লালমনিরহাট পৌরসভার আয়োজনে, পৌর  প্রশাসক মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে,

লালমনিরহাট রেলওয়ে স্টেশন হতে মিশন মোড় হয়ে, সার্কিট হাউস পর্যন্ত স্থাপিত স্ট্রিট লাইট-এর উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু (এমপি)।

বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ।

এ সময়ে, লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়