৪ ভাদ্র, ১৪৩৩ - ১৯ আগস্ট, ২০২৬ - 19 August, 2026

রাজারহাটে লাখ টাকার সুপারি বাগানে তাণ্ডব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

159
2026-07-05 19:35:58

news-picture

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রাতের আঁধারে ২২টি ফলদ সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সৎভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৩জুলাই) উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখাঁ মিয়াপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে মনিরুল ইসলামের বসতভিটায় একটি সুপারি বাগান রয়েছে। বাগান থেকে প্রতিবছর তিনি লক্ষাধিক টাকার সুপারি বিক্রি করে থাকেন। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে মনিরুল ইসলামের সৎভাই আব্দুর ছাত্তার ও তার সহযোগীরা বাগানের ২২টি ফলদ সুপারি গাছ কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার(৪জুলাই) সকালে মনিরুল ইসলাম বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। অভিযোগ রয়েছে, ঘটনা জানাজানি হওয়ার পর আব্দুর ছাত্তার বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মনিরুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুর ছাত্তারের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ দীর্ঘদিনের, যার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

সর্বশেষ

জনপ্রিয়